রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয়

'দেশব্যাপী ধর্ষণ ও ব্যভিচার বন্ধে ইসলামী শরিয়াহ আইন চালু করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের সভাপতি মাওলানা এনামুল হক মূসা বলেছেন, দেশের সার্বিক অবস্থা আজ চরম অবনতির দিকে। সর্বত্র আজ হত্যা, ধর্ষণ আর নির্যাতনের সয়লাব চলছে। অবস্থা দেখে মনে হচ্ছে, দেশ আজ ধর্ষণের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মানুষের মাঝে নৈতিকতার অভাবে মূলত অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। দলীয় বিবেচনায় অপরাধীদের মুক্তি দেয়া, এবং বিচারের সম্মুখীন না করাতে অপরাধীদের দৌরাত্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরো বলেন, দেশ থেকে ধর্ষণ ও ব্যভিচারের মত অপরাধগুলো দমন করতে হলে, প্রচলিত আইন বা বিচার ব্যবস্থায় সম্ভব নয়। এজন্য ইসলামী শরীয়াহ আইন চালু করতে হবে।

রাবেতার সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালের পরিচালনায় রাজধানীর পুরানা পল্টনস্থ একটি মিলনায়তনে এই নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাবেতার সহ-সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ, মাওলানা সানাউল্লাহ আমিনী, মাওলানা আনোয়ার হুসাইন রাজী, বায়তুল বিভাগীয় প্রধান মাওলানা হারুনুর রশিদ ভুঁইয়া, সাংগঠনিক বিভাগীয় প্রধান মাওলানা আব্দুর রহিম সাঈদ, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মাদ আমানুল্লাহ রায়পুরী, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা কবির আহমদ আজীজ, নির্বাহী সদস্য মাওলানা আতাউর রহমান দুলাল প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ