মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

নোয়াখালীতে বিবস্ত্র করে গৃহবধূ নির্যাতন: কালাম-শাহেদ রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরো দুই আসামিকে বিভিন্ন মেয়াদের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে আবুল কালাম ও মাঈন উদ্দিন শাহেদকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এদিকে ওই ঘটনায় কুমিল্লা, সিলেটের হবিগঞ্জ ও একলাশপুর থেকে তিন জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে ধরা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল বুধবার রাতে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চশুই গ্রামের অভিযান চালিয়ে মামলার ৩নং আসামি আবুল কালামকে ও রাতে একলাশপুরে অভিযান চালিয়ে মাঈন উদ্দিন শাহেদকে ধরে।

বুধবার সকালে সিলেট জেলার হবিগঞ্জের চুনারঘাট কালেঙ্গা সীমান্তবর্তী এলাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ৬ নং আসামি সামছু উদ্দিন সুমনকে গ্রেফতার করা হয়। তবে সুমনকে এখনো বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়নি।

দুপুরে আবুল কালামকে ৩ মামলায় ২১ দিন ও মাঈন উদ্দিন শাহেদকে ২ মামলায় ৮দিন রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করা হয়।

নোয়াখালী জেলা জজ আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল বলেন, আবুল কালাম ও মাঈন উদ্দিন শাহেদকে দুপুরে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩নং আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হকের কাছে হাজির করা হয়। জ্যেষ্ঠ হাকিম শুনানি শেষে ধর্ষণ মামলায় ৪ দিন, পর্ণগ্রাফী ও নির্যাতন মামলায় ৬দিনসহ আবুল কালামের মোট ১০দিন এবং মাঈন উদ্দিনকে নির্যাতন মালায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ