বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

বরুণা পীরের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরুণার পীর, জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর, মৌলভীবাজার বরুনা মাদ্রাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদীস, আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সহ-সভাপতি হযরত মাওলানা খলিলুর রহমান হামীদির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী, নায়বে আমীর মাওলানা আফজালুর রহমান।

এক শোক বাণীতে নেতৃবৃন্দ বলেন, আল্লামা খলীলুর রহমান হামিদী মুসলিম উম্মাহর একজন আধ্যাত্বিক রাহবার ছিলেন। তিনি অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গেজড়িত ছিলেন। ইসলামের বিভিন্ন প্রয়োজনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেশ-বিদেশে তার অসংখ্য ছাত্র ভক্ত ও রয়েছে। তাঁর ইন্তেকালে দেশ একজন আধ্যাত্মিক রাহবার ও ইসলামের সেবককে হারিয়েছে। যা অপুরণীয়।

নেতৃদ্বয় তার রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ