রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বাকিতে বিক্রির সময় বেশি দাম রাখা কি বৈধ? থানা প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান বিকেএমের পার্কিংয়ে পড়ে থাকা গাড়ি সরাতে দারুল উলুম দেওবন্দের কড়া নির্দেশ মক্কা-মদিনায় হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা শায়খ সুদাইসের মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয়

বান্দরবানে জেলায় আত্মহত্যার প্রবণতায় এগিয়ে লামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান
লামা বান্দরবান>

পারিবারিক বিরোধ, স্বামী-স্ত্রীর মনমালিন্য, ভুল বোঝাবুঝি কিংবা মান-অভিমান নিয়ে অনেকে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে বেছে নিচ্ছে আত্মহত্যা। বান্দরবান জেলার ৭টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটছে লামা উপজেলায়।

বিশেষজ্ঞদের মতে, ভুল বোঝাবুঝি এবং পারিবারিক সমস্যার কারণে আবেগ প্রবণ হয়ে আত্মহননের অধিকাংশ ঘটনা ঘটছে। তুলনামূলক ভাবে দেখা যায় বান্দরবান জেলার মধ্যে এই বছরের শুরুর দিক থেকেই লামা উপজেলায় অধিকাংশ আত্মহত্যার ঘটনা ঘটেছে।

তথ্য অনুসারে দেখা যায়, সেপ্টেম্বর মাসের আত্মহত্যার দু’টি ঘটনা ঘটেছে বান্দরবান জেলার লামা উপজেলায়। জরিপে দেখা যায়, ৫ সেপ্টেম্বর লামায় স্ত্রীর সাথে অভিমান করে রাবার বাগানের শ্রমিক লাম মার্মা নামে একজন আত্মহত্যা করে। একই মাসের ৩০ সেপ্টেম্বর স্ত্রীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস লাগিয়ে মুহা. আলাউদ্দীন নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।

এই বিষয় লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল জানান, আত্মহত্যাকারীরা অনেকের অজ্ঞতা এবং অতিরিক্ত আবেগপ্রবণ মানুষ। মানসিক দিক দিয়ে দূর্বল হওয়ার কারণে এমন ঘটনা হচ্ছে। তিনি বলেন, এই ব্যাপারে সভা সেমিনার করে সবাইকে সচেতন করার চেষ্টা করবো।

লামা থানার অফিসার ইনচার্জ মুহা. মিজানুর রহমান জানান, আত্মহত্যা প্রবণতা বেশি দেখা যাচ্ছে ২৫-৩০ বছর বয়সের নিচে থাকা মানুষদের। গত সেপ্টেম্বর মাসে দু’টি আত্মহত্যার ঘটনা অপমৃত্যুর মামলা করা হয়েছে লামা থানায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ