শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:।। সারাদেশে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতন ও আইন শৃংখলার চরম অবনতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর এর উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১০ অক্টোবর) শনিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বন্দর বাজারস্থ কালেক্টরেট মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে শেষ হয়। মিছিল পূর্বক সমাবেশে বক্তারা বলেন, দেশে আজ নারী নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সমাজের সর্বত্র অশ্লীলতার স্রোত।

সেই স্রোতে যুবকদের নৈতিকতা ভেসে যাচ্ছে। তার উপর দেশের বিচারহীনতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। তাই দেশে ধর্ষণ নারী নির্যাতন মহামারী আকার ধারণ করেছে। এসব বন্ধ করতে যুব সমাজের মধ্যে নৈতিকতার শিক্ষা ব্যাপক করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন এর পরিচালনায় বিক্ষোভ মিছিল প‚র্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, নগর সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আমির উদ্দিন, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সভাপতি মাওলানা মাহফুজ আহমদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি ইসমাঈল আহমদ, এমসি কলেজ সভাপতি মোহাম্মদ নুর উদ্দিন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ