রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬ পেলেন আলেম-লেখক সম্পাদক কবি মুনীরুল ইসলাম।

গতকাল (২৪ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমিতে বাবুই আয়োজিত এক জমকালো শিশুসাহিত্য উৎসবে লেখকের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। বাবুই প্রকাশিত লেখকের 'মানুষ হওয়ার ছড়া' গ্রন্থটি বেস্ট সেলার হওয়ায় তিনি এই পুরস্কার অর্জন করেছেন। এছাড়া আরও কয়েকজনকে এই পুরস্কার প্রদান করা হয়। এ সময় বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক বিশিষ্ট ভাষাবিজ্ঞানী অধ্যাপক আহমদ মুসা, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিশিষ্ট শিশুসাহিত্যিক জুলফিকার শাহাদাৎ, বাবুইর স্বত্বাধিকারী শিশুসাহিত্যিক কাদের বাবুসহ অনেক গুণী কবি-সাহিত্যিক উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তির বিষয়ে মুনীরুল ইসলাম বলেন, প্রতিটি প্রাপ্তিই আনন্দের এবং অনুপ্রেরণার। প্রতিটি প্রাপ্তি কাজের দায়বোধ আরও বাড়িয়ে দেয়। তাই শুধু আনন্দে ডুবে না গিয়ে অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে দীন ও দেশের কল্যাণে সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করাই হবে এই পুরস্কারের যথাযথ মূল্যায়ন। সেজন্য সবার দোয়া এবং মহান আল্লাহর তাওফিক কামনা করছি। এই মুহূর্তে আমি আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

উল্লেখ্য, মুনীরুল ইসলাম এর আগেও লেখালেখিতে অবদানের জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছেন। ইতোমধ্যে তিনি ৯০টির মতো গ্রন্থ রচনা করেছেন। তিনি দীর্ঘদিন মাসিক আদর্শ নারীর সহকারী সম্পাদক এবং বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের দুই সেশনের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি সম্পাদনা কেন্দ্রের পরিচালক ও লেখকপত্রের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও একাধিক শিক্ষাবোর্ড ও প্রতিষ্ঠানের লেখালেখি ও সম্পাদনা কাজের সঙ্গে যুক্ত আছেন। ভাষা-প্রশিক্ষক হিসেবেও তাঁর সুনাম রয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ