রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

মিয়ানমারকে সাবমেরিন দিচ্ছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি মিয়ানমার সফর করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ নারাভানে ও পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। সেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আলোচনা আর প্রতিশ্রুতির ভিত্তিতে মিয়ানমারকে সাবমেরিন দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত।

গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এই তথ্য জানিয়েছেন।

অনুরাগ শ্রীবাস্তব বলেন, মিয়ানমারের নৌবাহিনীকে একটি কিলো ক্লাস সাবমেরিন দিচ্ছে ভারত। এটির নাম ‘সিন্ধুবীর’। ১৯৮৮ সালে সাবমেরিনটি সোভিয়েত ইউনিয়ন থেকে সংগ্রহ করা হয়েছিল। বর্তমানে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে এটির সংস্কার কাজ চলছে। সংস্কার শেষে আনুষ্ঠানিকভাবে মিয়ানমারের নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে সিন্ধুবীর নামের এই সাবমেরিন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরো বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিকাশ ও নিরাপত্তার ক্ষেত্রে ভারত বরাবরই এগিয়ে এসেছে। সেই ধারাবাহিকতায় এবার মিয়ানমারকে এই ‘উপহার’ দেওয়া হবে। এতে করে দেশটির নৌবাহিনীতে প্রথমবারের মতো যোগ হতে যাচ্ছে কোনো সাবমেরিন। সবমিলিয়ে এই অঞ্চলের দেশগুলোর সক্ষমতা ও স্বনির্ভরতার ব্যাপারে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ