রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

পাকিস্তানে পাথরের নিচে চাপা পড়ল চলন্ত বাস: নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস ভূমিধসে কাদা ও পাথরের নিচে চাপা পড়ে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। আজ রোববার (১৮ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চলের স্কার্দু শহরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের কর্মকর্তা ওয়াকিল খান বলেন, পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহর থেকে স্কার্দু শহরের দিকে যাওয়ার সময় যাত্রীবাহী একটি মিনিবাস ভূমিধসে কাদা এবং পাথরের নিচে চাপা পড়েছে।

বাসটিতে ১৬ জন যাত্রী ছিলেন। পার্বত্য এলাকার পাশ দিয়ে বয়ে চলা স্কার্দুর রাস্তা ধরে বাসটি এগিয়ে যাওয়ার সময় ভূমিধসের কবলে পড়ে। কাদা-মাটির নিচে বাসটি চাপা পড়ায় যাত্রীদের জীবিত উদ্ধারের আশা নেই বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

তবে উদ্ধার কর্মী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা যাত্রীদের জীবিত উদ্ধারের আশায় কাদা-মাটি সরানোর কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তিনি। পাকিস্তানের ভারী বর্ষণের পর ভূমিধসের ঘটনা খুবই সাধারণ। বিশেষ করে দেশটির পার্বত্য অঞ্চলে বৃষ্টি এবং ভূমিধসের ঘটনা প্রায়ই ঘটে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ