মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

‘আমরা নির্বাচনের মাধ্যমেই সরকারের পরিবর্তন চাই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই আওয়ামী লীগ সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যে কোনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা আবারও প্রমাণ হলো। এই নির্বাচন কমিশন সরকারের একটি অঙ্গ সংগঠন হিসাবে পুরোপুরি সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রত্যেকটি নির্বাচনের একই চেহারা। নির্বাচনের আগে আওয়ামী সন্ত্রাসীরা রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে ভোটকেন্দ্র দখল করে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে ভোটের ফলাফল পাল্টে দিচ্ছে। ২০১৮ সালে কেউ ভোট দিতে যায়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশির ভাগ আসনে প্রার্থী নির্বাচিত হয়েছে। বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

বিএনপি মহাসচিব প্রশ্ন রেখে বলেন, তাহলে আর ভোটের ব্যবস্থা কেন? ভোটকেন্দ্রে তো লোকই যায় না। আমরা ভোটে অংশগ্রহণ করতে যাচ্ছি কেন? আমাদের কথাটা পরিষ্কার। আমরা নির্বাচনের মাধ্যমেই সরকারের পরিবর্তন করতে চাই। গণতন্ত্রে বিশ্বাস করলে ভোটে অংশগ্রহণ করতেই হবে।

ফখরুল বলেন, চিকিৎসার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা দেয়াটা আমরা অমানবিক বলে মনে করি। সু-চিকিৎসার প্রয়োজনে তিনি যাতে বিদেশ যেতে পারেন সে ব্যাপারে বিধি-নিষেধ প্রত্যাহার করা হোক এটাই আমাদের দাবি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ