মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি

হেফাজতের নবনির্বাচিত কমিটিকে কওমি কাউন্সিলের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের বৃহৎতম অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামের নবগঠিন কমিটিকে বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান বাংলাদেশ কওমি কাউন্সিলের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবদুস সামাদ।

আওয়ার ইসলামে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের বৃহৎতম অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামের নবগঠিন কমিটিতে যারা মনোনীত হয়েছেন তারা সবাই যোগ্য ও নিষ্ঠাবান আলেমেদ্বীন। তারা কখনো বাতিলের সাথে আপোষ করেননি, তারা জাতি ও দেশের যে কোনো সমস্যা, বিশেষ করে ইসলামের যে কোনো সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন বলে আশা রাখি।

এর আগে গতকাল রোববার দেশের বৃহৎতম অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। মহাসচিব নির্বাচিত হয়েছেন আল্লামা নূর হোসাইন কাসেমী।

হেফাজতের সিনিয়র নায়েবে আমিরের পক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক এ ঘোষণা দেন। একই সাথে হেফাজতের ১৫১ জনের কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ