শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

গোয়েন্দা পুলিশের হাতে দুই ভূয়া মেজর আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহানগর গোয়েন্দা পুলিশ তেজগাঁও বিভাগের একটি দল দুই ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, চারটি ভুয়া নিয়োগপত্রের কপি, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তার নামের সিল ও ২০টি সার্টিফিকেট জব্দ করে ডিবি পুলিশ। তারা মেজর পরিচয় দিয়ে তারা নানা ধরনের প্রতারণা করতো।সোমবার দিবাগত রাতে তেজগাঁও থেকে এই দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হচ্ছে মো. ইউনুছার রহমান ও মো. নাসির।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, এই দুই প্রতারক বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন ও ভুয়া নিয়োগপত্র দেখিয়ে হাছিবুল রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় ১৬ই নভেম্বর একটি মামলা করা হয়। এরপর বাদীর দেয়া তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে দারুস সালাম থানার বাগবাড়ির বারো আনি পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ