শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বরিশালে মাদরাসা উদ্বোধন করলেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল উজিরপুর থানায় মাদরাসা উদ্বোধন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

আজ বুধবার (১৮ নভেম্বর) বরিশালের উজিরপুর থানাধীন শিকারপুর ইউনিয়নে ‘মারকাজুল কারিম শামেলা মাজেদ’ নামের একটি কওমি মাদরাসার শুভ উদ্বোধন করেন তিনি। এসময় মাদরাসার প্রতিষ্ঠাতা মীর সোহরাব হোসাইনসহ মাদরাসার মুহতামিম ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এর ব্যক্তিগত সহকারী মাওলানা আবু বকর সিদ্দিক তার ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার মাদরাসা প্রতিষ্ঠিত করার ইচ্ছা করেছিলেন সৈয়দ ফজলুল করিম রহ.। তিনি জীবদ্দশায় তা দেখে যেতে পারেননি। আমরা চেষ্টা করছি ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার মাদরাসা প্রতিষ্ঠা করতে। এ সময় তিনি আশপাশ এলাকায়ও মাদরাসা প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।

জানা যায়, ইসলামী যুব আন্দোলন এর সেক্রেটারি জেনারেল মাওলানা নেছার আহমেদ এর মাদ্রাসায় এটি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ