শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

চাঁপাইনবাবগঞ্জে ধানের ট্রলি উল্টে খাদে পড়ে ৭ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানের ট্রলি উল্টে খাদে পড়ে সাত শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ছয় শ্রমিক।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পিরোজপুর (সোনা মসজিদ) বারিকবাজার সড়কের ভাঙ্গা সাকোঁর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদের বালিয়াদিঘী গ্রামের নওসাদ আলীর ছেলে আবুল কাশেম, একই এলাকার ইমান আলীর ছেলে বাবু, তাজাকুল ও তার ছেলে মিঠুন, মুহা. কাবিলের ছেলে কায়েম, আমানুরের ছেলে শিশু, রেহেমানের ছেলে আতাউর রহমান।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে নওগাঁ থেকে ধান কেটে ট্রলিতে করে সোনা মসজিদের বালিয়াদিঘী যাচ্ছিলেন শ্রমিকরা। পথে ভাঙ্গা সাকোঁর কাছে হঠাৎ ট্রলিটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সাত শ্রমিক নিহত ও ছয়জন আহত হন।

এ ঘটনায় আহতদের মধ্যে হামিদুল হক (৪০), নুরুল ইসলাম (৫০) ও আহাদ আলীকে (৩৫) শিবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য তিনজনকে চাঁপাইনবাবগঞ্জ পাঠানো হয়েছে।

হতাহতরা সবাই সোনা মসজিদের বালিয়াদিঘী গ্রামের ধানকাটা শ্রমিক বলে শিবগঞ্জ থানার এসআই আজিম জানান। তিনি জানান, ঘটনার খবর পেয়ে প্রথমে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাদের সিদ্দীকের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ