শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) রাতে তাকে ঢাকার আলী আজগর হাসপাতালে ভর্তি করার জন্য রংপুর থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

লালমনিরহাট জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলা জানান, বেশ কিছুদিন ধরে অসুস্থতা অনুভব করলে লালমনিরহাটের নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু।

‘বুধবার সকালে তাকে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যায় করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বিশেষ অ্যাম্বুলেন্সযোগে ঢাকার আলী আজগর হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়েছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ