শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

হেফাজত আমিরের প্রোগ্রামে বাধা: বাদ আছর বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: একই দিনে নব নিবার্চিত আমিরে হেফাজত আল্লামা জুনাইদ বাবুনগরীর তিনটি কর্মসূচিতে বাধা প্রদানের প্রতিবাদে আজ বাদ আছর হাটহাজারী ডাক বাংলো চত্তরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা। হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী বিষয়টি নিশ্চিত করেছেন।

জাকারিয়া নোমান ফয়জী বলেন, আমরা পরিস্কার বলতে চাই, আমিরে হেফাজত আল্লামা জুনাইদ বাবুনগরীর কর্মসূচিতে বাধা প্রদান মানবে না এ দেশের তওহিদি জনতা। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।আজ বাদ আসর এর প্রতিবাদে হাটহাজারী ডাক বাংলো চত্তরে আমরা বিক্ষোভ মিছিল করবো।

তিনি আরো জানান, প্রশাসন আজ আল্লামা বাবুনগরীর তিনটি প্রোগ্রামে বাধা প্রদান করে।প্রোগ্রাম তিনটি হলো- রাজধানীর রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স, কুমিল্লা দয়াপুর মাদরাসা সম্মেলন ও মাদারীপুর ওলামা সম্মেলন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ