বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘চোখ উপড়ে ফেলা হবে’ বলে যুক্তরাষ্ট্রসহ ৫ দেশকে চীনের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হংকংয়ের গণতন্ত্রপন্থিদের ওপর চীনের দমনমূলক কর্মকাণ্ডকে নজরদারিতে রাখার জন্য পশ্চিমা পাঁচটি দেশের উদ্যোগে গঠিত জোটের প্রতি ব্যাপক চটেছে চীন।

হংকংয়ে নির্বাচিত আইনপ্রণেতাদের অযোগ্য ঘোষণা করে চীন যে নতুন আইন করেছে তার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডা মিলে গঠন করা ‘ফাইভ আই জোট’।

এই জোটের উদ্দেশে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘তাদের উচিত সতর্ক থাকা, নয়তো তাদেরই চোখ উপড়ে ফেলা হবে।’ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

ঝাও লিজিয়ান বলেন, ‘চীন কারো সমস্যা সৃষ্টি করে না, কাউকে পরোয়াও করে না। তাদের পাঁচ চোখ নাকি ১০ চোখ, তাতে যায় আসে না।’

গত সপ্তাহে জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি উল্লেখ করে চীন নতুন আইনের মাধ্যমে গণতন্ত্রপন্থি চারজন নির্বাচিত আইনপ্রণেতাকে অযোগ্য ঘোষণা করে। এর প্রতিবাদে গণতন্ত্রপন্থি ১৯ জন আইনপ্রণেতাই পদত্যাগ করেন। ১৯৯৭ সালে যুক্তরাজ্যের হাত থেকে চীনের আয়ত্তে আসা হংকংয়ে এমন ঘটনা এবারই প্রথম।

ফাইভ আই জোট চীনকে নতুন ওই আইন সংশোধনের আহ্বান জানিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ