সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি

দেশ বিরোধীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে দেশ বিরোধী চক্র তাকে হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। চক্রটি এখনো দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সদ্যপ্রয়াত বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর স্মরণসভায় অনলাইনে যোগ দিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশের ভূমিকা যখন বিশ্বব্যাপি সমাদৃত, তখন বিএনপি এর সমালোচনা করছে বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

এসময় তিনি প্রয়াত শওকত আলীর বর্নাঢ্য জীবন তুলে ধরে বলেন, যেকোন সংকটে রাজপথে সোচ্চার ছিলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, এই বীর মুক্তিযোদ্ধা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ