শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আকাশ থেকে ঘরে পড়ল উল্কা, যুবক বনে গেল কোটিপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আকাশ থেকে ঘরে পড়ল উল্কা, কোটিপতি বনে গেল যুবক। এ ঘটনাটি গত আগস্টে ইন্দোনেশিয়ার সুমাত্রার কোলাঙ্ক এলাকায় ঘটেছে। বাড়ির কাছেই কফিন তৈরির কাজ করছিলেন জোসুয়া হুটাগালাঙ্ক। হঠাৎ বিকট শব্দে বাড়ির ছাদ ফুটো হয়ে পড়ল উল্কাপিন্ড।

এতে ঘরের মেঝেতে প্রায় ১৫ সেন্টিমিটার ঢুকে যায় উল্কাপিণ্ডটি। এ ঘটনায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন জোসুয়া। তখনো তিনি জানতেন না এই পাথরটিই তার ভাগ্য পরিবর্তন করবে। ওই পাথরটি তাকে রাতারাতি কোটিপতি করেছে। এই উল্কা টুকরাটি প্রায় ৪০০ বছরের পুরোনো। এটির বাজারে দাম ১৮ লাখ ডলার। টাকায় ১৫ কোটি টাকার বেশি। এটি বিক্রি করে জোসুয়া পেয়েছে ১৫ কোটি টাকা।

বিরল প্রজাতির এই উল্কাটির প্রতি গ্রাম ৮৫৭ ডলারে বিক্রি হয়েছে। এক সংগ্রহকারী এটি কিনেছেন। ফেসবুকে এই পোস্ট করে জোসুয়া হুটাগালাঙ্ক লিখেছিলেন, ‘হঠাৎ আকাশ থেকে একটি কালো পাথরের মতো পড়েছিল। আমাকে অবাক করেছে। তবে তা যাই হোক না কেন, আশা করি আমাদের পরিবারের জন্য এটি একটি ভালো লক্ষণ।’

জোসুয়া জানিয়েছেন, প্রথম যখন এটি পড়ে তখন বাড়িটা যেন ঝাঁকি খেল। ছাদ ফেটে পড়ার পর এটি অনেক গরম ছিল। কিন্তু পরে এটি ঠান্ডা হয়ে যায়। উল্কা বেচে যে অর্থ পেয়েজেন, তা দিয়ে এলাকায় চার্চ করতে চান জোসুয়া।

বিক্রির আগে বিরল বস্তুটি দেখতে জোসুয়ার বাড়িতে রীতিমতো ভিড় লেগে গিয়েছিল। জোসুয়া হুটাগালাঙ্ক বলেন, ‘অনেকে কৌতূহল থেকে পাথরটি দেখতে আমাদের বাড়িতে এসেছিলেন।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ