সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী

রোহিঙ্গা যুবকের ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারে কথা কাটাকাটির জেরে রোহিঙ্গা যুবকের ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাবিলুস সালেহীন সাবিল কক্সবাজার পলিকেটনিক ইন্সটিটিউটের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র।

স্বজনরা জানান, ওই এলাকায় বসবাসরত রোহিঙ্গা যুবক মোহাম্মদ হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয় সাবিলের। এরই জেরে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হোসেন। আহত সাবিলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় অভিযুক্তের বড় ভাই জুবায়ের ও রফিক এবং ফুফাতো ভাই ইয়াছিনকে আটক করা হয়েছে। পলাতক হোসেনকে আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ