শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসমূহ জাতীয় করণের দাবি মেনে নিন: ইসলামী ঐক্য আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ডক্টর মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী বলেছেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি দীর্ঘ দিনের।

আজ ২১ নভেম্বর শনিবার বাদ মাগরিব আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে মজলিসে আমলের মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের এমন অবস্থানও হচ্ছে যে, তাদের চাকরির বয়স শেষ হয়ে হাজার হাজার শিক্ষক অবসরে যাচ্ছেন। তার পরেও তাঁরা এমপিওভুক্ত হতে পারেননি। আমাদের জিজ্ঞাসা হাজার হাজার প্রাইমারি স্কুল জাতীয়করণ হলেও ইবতেদায়ী মাদ্রাসা সমূহ জাতীয় করণে বাধা কোথায়? এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার ওয়াদা করার পরেও কোন্ অদৃশ্যশক্তির কারণে সেই ওয়াদা বাস্তবায়িত হচ্ছে না।

জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকগণ অসহনীয় কষ্ট স্বীকার করে বেশ কয়েকদিন যাবৎ অবস্থান করছেন। আমরা তাদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করছি। আর সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে তাঁদের দাবি মেনে নিন। স্বতন্ত্র মাদ্রাসা সমূহ জাতীয় করণের দাবি জাতীয় দাবিতে পরিণত হয়েছে। এই দাবি পূরণে সরকার ব্যর্থ হলে জনমনে যে প্রতিক্রিয়া দেখা দিবে সরকার তা সামাল দিতে পারবে না।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নায়েবে আমীর ডক্টর মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা এ এম এম কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, প্রচার সম্পাদক বিএম মুহিব্বুল্লাহ, অফিস সম্পাদক কামরুল ইসলাম বাবুল, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, শ্রমবিষয়ক সম্পাদক মাওলানা খন্দকার রফিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরীর আমীর মোস্তফা বশিরুল হাসান সহ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ