শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

চাঁদপুরে মাস্ক ব্যবহার না করায় ৯০ জনকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুর শহরে মাস্ক না পরায় এবার পৃথক ভ্রাম্যমাণ আদালতে ৯০ জনকে ৯০টি মামলায় ১১ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রোববার বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর শহরের দু’টি স্থানে এ সাঁড়াশি অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

অভিযান শেষে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গত সপ্তাহ থেকে শতভাগ মাস্ক নিশ্চিত করতে আমরা ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছি। আশা করি আমাদের এ অভিযানের কারণে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, এ দুটি ভ্রাম্যমাণ আদালতের মধ্যে ইলিশ চত্বর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম ৬৫টি মামলায় ৬৫ জনকে ৭ হাজার ৭শ’ টাকা এবং শহরের পালবাজার এলাকায় উজ্জ্বল হোসেন ২৫টি মামলায় ২৫ জনকে তিন হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযানে আরও উপস্থিত থেকে সহযোগিতা করেন ১৩ আনসার ব্যাটালিয়নের সদস্য ও জেলা প্রশাসক কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ