শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মাহফিলে বাধা দেওয়ার প্রতিবাদে ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

সাম্প্রতিক দেশে অব্যাহত ইসলামী সম্মেলনগুলোতে প্রশাসন কর্তৃক বাধা দেওয়া,এবং ভাস্কর্য স্থাপনের প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানিয়েছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।

আজ (২৩ নভেম্বর) সোমবার সকাল দশটায় ময়মনসিংহের তালতলাস্থ ইত্তেফাকের কেন্দ্রীয় কার্যালয়ে আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির বৈঠক থেকে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বৈঠকে নেতৃবৃন্দগণ,দীনি শিক্ষা-আদর্শ প্রচারের অন্যতম মাধ্যম ওয়াজ মাহফিল বন্ধ করা ও দেশের স্বনামধন্য ধর্মীয় আলোচকদের হয়রানি করা এবং ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাস্কর্যসহ সকল মূর্তি অপসারণের দাবিও জানায় সংগঠনটি।

বৈঠকে শেষে, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর উদ্যোগ আগামী ২৩ জানুয়ারি ২০২১ কেন্দ্রীয় সীরাত মাহফিলের তারিখ চূড়ান্ত হয়।

এসময় উপস্থিত ছিলেন, মুফতি ফজলুল হক, মুফতি আহমদ আলী, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি মুহিব্বুল্লাহ, মাওলানা জাকারিয়া, মুফতি মাহবূবুল্লাহ, মাওলানা নুরুল আবসার মাসুম, মাওলানা মোহাম্মদ, শাহ মোশাররফ হোসেন, মাওলানা মফিজুল ইসলাম প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, জামালপুর জেলা সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা নজরুল ইসলাম, শেরপুরের মাওলানা সিদ্দিক আহমদ, মাওলানা আহসান উল্লাহ, নেত্রকোনা সভাপতি মাওলানা আবুল কাশেম, মাওলানা আসাদুর রহমান ও কিশোরগঞ্জ সভাপতি মাওলানা ইলিয়াস আমিনীসহ অর্ধশতাধিক ওলামায়ে কেরাম।

সবশেষে সংগঠনের মজলিসে শুরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী দোয়ার মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ