শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ১০২০ জনকে বিনামূল্যে সিকিৎসা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান,
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে সহস্রাধিক রোগী পেল বিনামূল্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৪নভেম্বর) মঙ্গলবার সকালে খাগড়াছড়ি রিজিয়ন ও ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের সার্বিক ব্যবস্থাপনায় এবং দীঘিনালা জোনের তত্ত্বাবধানে বাবুছড়া মুখ উচ্চ বিদ্যালয়ে

বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রবেশ পথে প্রথমে ডিজইনফেকশন কেন্দ্র। সেখানে গিয়ে ডিজ ইনফেকশন কেন্দ্র অতিক্রম করে সাবান দিয়ে হাত ধুয়ে রোগী দেখার টোকেন নিচ্ছেন। টোকেন নিয়ে চিকিৎসকের নিকট যান। পরে সেখানে চিকিৎসা নেয়ার পর সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে ওষুধ নিয়ে বের হয়ে যাচ্ছেন চিকিৎসা নিতে আসা লোকজন|

মেডিকেল ক্যাম্পে দুটি প্রবেশপথে দুটি ডিজ ইনফেকশন কেন্দ্র, দুটি হাত ধৌত করার কেন্দ্র এবং দুটি টোকেন বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়। চিকিৎসাসেবার দায়িত্বে ছিলেন, ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের চিকিৎসক ডাঃ মেজর রাশা রহমান,ডাঃ ওয়াজেদুল মাহমুদ আসিফ, দীঘিনালা জোনের চিকিৎসক ডাঃ ক্যাপ্টেন আহসান হাবীব নোমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরচিকিৎসক ডাঃ মোঃ আনিসুর রহমান।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ হাতে পেয়ে বাবুছড়া ইউনিয়নের সুর সেন মেম্বার পাড়া গ্রামের বিনা চাকমা জানান, আমি আর আমার ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ওষুধ পেয়ে খুব ভালো লাগছে।

এব্যাপারে বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা জানান, চমৎকার পরিবেশে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসাসেবা কার্যক্রম চলছে। অনেক দূর্গম এলাকার বিশেষ করে আমাদের পাহাড়ী লোকজন চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পেয়েছে।

দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা জানান, করোনা কালীন সময়ে সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত মেডিক্যাল ক্যাম্পে অনেক কিছু শিক্ষনীয় রয়েছে। এখানে করোনা প্রতিরোধে ডিজ ইনফেকশন করা, সাবান দিয়ে হাত ধোয়া এবং সামাজিক দূরত্বের বিষয়গুলি দূর্গম এলাকার লোকজন দেখেনি। তারা একদিকে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছে, অন্যদিকে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে ধারণা পেয়েছে।

এব্যাপারে মেডিকেল ক্যাম্প এর নিরাপত্তা এবং সমন্বয়ক অফিসার, দীঘিনালা জোনের স্টাফ অফিসার মেজর মোঃ সাকিব হোসেন জানান, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের জন্য দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬৫০জন এবং বাঙালি ৩৭০ জন সর্বমোট ১০২০জন গরীব দুঃস্থ অসহায় লোকজনের মাঝে চিকিৎসাসেবা সহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ