বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বিল গেটসকে টপকে বিশ্বের দ্বিতীয় ধনী ইলন মাস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসে টপকে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় দ্বিতীয় ব্যক্তি এখন টেসলা প্রধান ইলন মাস্ক। প্রথম স্থানে আছেন অ্যামাজন প্রধান জেফ বেজোস।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে টপকে গিয়েছিলেন আগেই। বিশ্বের তৃতীয় ধনকুবেরের জায়গাটা এ বছরেই দখলে নেন মাস্ক। এবার বিল গেটসকেও পেছনে ফেলে দিলেন তিনি।

সম্পত্তির হিসাবে বিশ্বের দ্বিতীয় ধনি ব্যক্তিত্ব বিল গেটসকে হারিয়ে দিয়েছেন মাস্ক। ৭০০ কোটি ডলার থেকে তার সম্পত্তির পরিমাণ এখন ১২ হাজার ৭৯০ কোটি ডলার। এ বছরেই ১০ হাজার কোটি ডলার সম্পত্তি বেড়েছে মাস্কের।

মোট সম্পত্তির বিচারে বিশ্বের ৫০০ জন ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করে ব্লুমবার্গ। আশ্চর্যের ব্যাপার হলো, জানুয়ারিতে মাস্ক ছিলেন ৩৫তম স্থানে। সেখান থেকে গত সেপ্টেম্বরে প্রথম পাঁচে শুধু নয়, ফেসবুক প্রধানকেও পেছনে ফেলেন তিনি। নভেম্বরে এসে টপকালেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতাকেও।

বিশেষজ্ঞরা বলছেন, এ বছরে টেসলার শেয়ার দর বেড়েছে উল্কার গতিতে। বৃদ্ধি হয়েছে প্রায় ৪৭৫ শতাংশ। তাই গেটসকেও টপকে গিয়েছেন তিনি। বিশ্বের ধনীতম ব্যক্তি এখন অ্যামাজন প্রধান জেফ বেজোস। অথচ এ সময় এই জায়গা ছিলেন গেটস। গত বছরও আন্তর্জাতিক ফোর্বস পত্রিকার তালিকায় বেজোসকে পেছনে ফেলে বিশ্বের ধনীতম ব্যবসায়ী ঘোষিত হয়েছিলেন তিনি।

১৯৯৫ থেকে ২০১৭ পর্যন্ত একটানা ফোর্বসের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছিলেন বিল গেটস। ২০১৮ সালে তাকে সিংহাসনচ্যুত করেন বেজোসই। মিলিয়নিয়ার থেকে ট্রিলিয়নিয়রের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন গেটস।

২০০৬ সালে গেটসের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি ডলার। ২০১৬ সালে শেষে সেই সম্পত্তি গিয়ে দাঁড়ায় ৭৫ বিলিয়ন বা সাড়ে সাত হাজার কোটি ডলারের কাছাকাছি। তবে নিজের ফাউন্ডেশনকে বিপুল পরিমাণ অর্থ অনুদান দেন গেটস। এ বছর কভিড গবেষণা ও ভ্যাকসিন বিতরণের জন্যও প্রচুর অর্থ অনুদান দিয়েছেন গেটস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ