শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

আগামী প্রজন্মকে ধর্মহীন বানানোর চক্রান্ত চলছে: ইসলামী ঐক্য আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর আমীর জনাব মোস্তফা বশিরুল হাসান ও সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক এক যুক্ত বিবৃতিতে মাধ্যমিক পরীক্ষা থেকে ইসলামী শিক্ষা বাদ দেয়ার গভীর ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বলেছেন, আগামী প্রজন্মকে ধর্মহীন বানানোর জন্য এবং আমাদের এই দেশে রাম রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য নাস্তিক-মুরতাদরা সরকারের ঘাড়ে সওয়ার হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়া হচ্ছে।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতি তারা এ কথা বলেন।

এ ব্যাপারে সরকারকে সতর্ক করে নেতৃদ্বয় বলেন, এদেশের আলেম সমাজ ও তৌহিদী জনতা তাদের সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রয়োজনে শহীদ হতে প্রস্তুত রয়েছে। ইসলাম শিক্ষা নিয়ে কোন ষড়যন্ত্র প্রতিহত করা হবে। নেতৃদ্বয় সময় থাকতে নাস্তিক-মুরতাদ থেকে সরকারকে সতর্ক থাকার ও শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা পুনর্বহালের আহবান জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ