শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলাম ও মুসলিম উম্মাহ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি মহল ইসলামপন্থিদের বিরুদ্ধে চক্রান্তে মেতে উঠেছে। ওলামায়ে কেরামকে সরকারের মুখোমুখি দাড় করে দেশে বিশৃঙ্খলা বাধানোর পাঁয়তারা করছে।

আজ বুধবার বিকেলে চরমোনাই মাহফিল প্রস্তুতি পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, চরমোনাই ইউনিয়ন চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের প্রমুখ।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের দীর্ঘ ৫০ বছর পর এসে কে বা কারা মুক্তিযুদ্ধ মঞ্চ নামক সংগঠনের ব্যানারে দেশের শীর্ষ ধর্মীয় নেতা ও ওলামায়ে কেরামের বিরুদ্ধে মানহানিকর কথাবার্তা বলে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে। ওই মহলটিকে এখনই চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় দেশে সম্প্রীতি নষ্ট করে দেশকে অনিশ্চিত গন্তব্যে নিয়ে যাবে।

চরমোনাই পীর বলেন, দেশ, ইসলাম ও মানবতা আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। তাবৎ ইসলামবিদ্বেষী শক্তিগুলো আল-কুফরু মিল্লাতুন ওয়াহিদা হয়ে কাজ করছে। তিনি বলেন, ইসলাম ও মুসলিম উম্মাহর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ