মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

এসএসসিতে ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেয়ার চক্রান্ত দেশবাসী মেনে নেবে না: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ, সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া এসএসসি পরিক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেয়ার চক্রান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আজ বুধবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এসএসসি পরিক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেয়ার সিদ্ধান্ত গভীর চক্রান্তের অংশ। নেতৃবৃন্দ বলেন, এসএসসির মত গুরুত্বপূর্ণ একটি পাবলিক পরিক্ষায় ধর্মীয় শিক্ষা না থাকলে জাতীয়ভাবে তা গুরুত্বহীন হয়ে পড়বে। এতে ধর্মের প্রতি বিমুখ হয়ে নতুন প্রজন্ম নাস্তিকতার দিকে ধাবিত হবে। তারা বলেন, পাকিস্তান আমল থেকে শুরু করে এখন পর্যন্ত ধর্ম শিক্ষা পাবলিক পরিক্ষায় গুরুত্বের সাথে নেওয়া হয়েছে।

তবে কাদের পরামর্শে পাবলিক পরিক্ষা থেকে তা বাদ দেওয়া হচ্ছে জাতি তা জানতে চায়। নেতৃদ্বয় বলেন, একদিকে দেশকে পৌত্তলিকতার দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত, অপরদিকে পাবলিক পরিক্ষায় ধর্ম শিক্ষা বাদ দেয়ার চক্রান্ত একই সুতোয় গাঁথা। ইসলামী তথা ধর্ম শিক্ষা পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হবে।

নেতৃদ্বয় অবিলম্বে আগামী ২০২২ সালের এসএসসি পরিক্ষায় ধর্ম শিক্ষা অন্তর্ভূক্তকরণের জোর দাবী জানিয়ে বলেন, এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। ধর্ম নিয়ে চক্রান্তকারীদের চক্রান্ত নস্যাৎ করে দেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ