মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

করোনায় ঢামেক প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলামের (৪৫)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আলাউদ্দিন আল আজাদ বলেন, গত ১৩-১৪ দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন রাশেদুল ইসলাম। ৮ দিন আগে তাকে ঢামেক হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সর্বশেষ তার অবস্থা অবনতি হলে দুদিন আগেই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রাশেদুলের বাড়ি দিনাজপুরে। রাজধানীর মোহাম্মদপুরে পরিবার নিয়ে থাকতেন তিনি। রাশেদুলের স্ত্রী আরজিনা খাতুনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে সুস্থ হয়ে গেছেন তিনি। তাদের একটি ছেলে সন্তান আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ