শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সপ্তাহে ৩-৪ দিন ক্লাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনাভাইরাসের দাপট কিছুটা কমলে খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে আগের মতো প্রতিদিন ক্লাস নেয়া হবে না।

আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এ ছুটি আরও বাড়ানো হতে পারে। বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। তবে আগের মতো শিক্ষার্থীদের পাঠদান দেয়া হবে না। সপ্তাহে ৬ দিন ক্লাস না নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে ৩-৪ দিন ক্লাসে আসতে হবে শিক্ষার্থীদের। তবে স্বাস্থ্যবিধি মেনে আগামী বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ৬ দিন ক্লাস করানো হবে।

তিনি বলেন, আমরা আগামী বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিতে চাই। যেহেতু করোনা পরিস্থিতির কারণে গত এক বছর তারা পিছিয়ে গেছে, এ জন্য ৩ মাসের একটি সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে এ সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে পরীক্ষা হবে। তবে নির্ধারিত সময়ে পরীক্ষা হচ্ছে না। দুই-এক মাস হয়তো পেছাবে। এরমধ্যে ৩ মাসে যতটুকু পড়ানো হবে ততটুকু নিয়েই পরীক্ষা নেয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সপ্তাহে ৬ দিন তাদের ক্লাস করানো হবে বলেও জানান তিনি।

এ বছর স্কুলে লটারির মাধ্যমে ভর্তি করানো হবে। জনসমাগম যেন না হয় এজন্য অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন করা হবে। আগামী শিক্ষাবর্ষে ভর্তি ফি বাড়ানোর কোনও চিন্তাভাবনা নেই। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তুলে ধরা হবে। ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা হবে। পহেলা জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে বলে জানান দীপু মনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ