শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সুন্নাতবিহীন জীবন-যাপনের কোন মূল্য নেই: আল আমিন সংস্থার তাফসীর মাহফিলে বক্তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী,
হাটহাজারী প্রতিনিধি>

মুসলমানদের জীবন-যাপনের একমাত্র সমাধান মহাগ্রন্থ আল কুরআন ও সুন্নাতে রাসূল সা.। বিশ্বনবী হযরত মুহাম্মাদ সা. জীবনযাপনের প্রতিটি ধাপ বাস্তবায়ন করে গেছেন। তাই আমাদের সুখ শান্তি ও সর্বপ্রকার সফলতা রাসূল সা. এর আদর্শ বাস্তবায়নের মাঝে নিহিত। এর বিকল্প কোন পথ-পদ্ধতিতে আমাদের সফলতা নেই।

বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন 'আল আমিন সংস্থা'র ব্যবস্থাপনায় শাইখুল ইসলাম অাল্লামা শাহ অাহমদ রহ., আল্লামা শাহ মুহাম্মাদ তৈয়ব রহ., ও আল্লামা ইদ্রীস রহ. এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা ও ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল প্রথম দিনের আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

মুহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হাফেজ রিজওয়ান আরমানের ধারাবাহিক সঞ্চালনায় বুধবার বাদ জোহর থেকে পবিত্র কুরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

বক্তারা আরো বলেন, বর্তমান সরকার দেশের বিভিন্ন প্রান্তে মাহফিলে বাধা দিচ্ছে। বন্ধ করে দিচ্ছে। এটা মোটেই উচিত কাজ হচ্ছে না। দেশের আপামর জনতার চাহিদা মাথায় রেখেই সরকারের কাজ করা উচিত। যদি সরকার দীনি মাহফিলের উপর বিধিনিষেধ আরোপ করে আমরাও কঠোর হতে বাধ্য হবো।

আল্লামা শেখ আহমদ, মাওলানা ইয়াহয়া, মাওলানা কারী মঈনুদ্দীন, মাওলানা শিহাব উদ্দীন এর ধারাবাহিক সভাপতিত্বে তাফসীর মাহিফল আরো আলোচনা করেন, মাও. খুরশিদ আলম কাসেমী, মাও. জুনাইদ আল হাবিব, হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মাও. আবু ইউসুফ মাহমুদী, ড. নূরুল আবসার আজহারী, মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ