শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘খালের দায়িত্ব সিটি করপোরেশনের হাতে দিতে নীতিগত সিদ্ধান্ত হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে খালসমূহ ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাতে দিতে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেছেন, এক সময় খালের দায়িত্ব সিটি করপোরেশনের হাতেই ছিল পরবর্তীতে কোন এক সময়ে রাষ্ট্রপতির আদেশে ঢাকা ওয়াসার হাতে দেওয়া হয়। এখন আমাদের দু'জন মেয়র তারা খালের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রীর সভাপতিত্বে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এই সভা এ সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রী বলেন, সিটি করপোরেশন কিভাবে কাজ করবে এবং তাদের সক্ষমতা যাচাইয়ের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ ইব্রাহিমকে আহ্বায়ক এবং একই মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাঈদ উর রহমানকে সদস্য সচিব করে ১৪ সদস্যের একটি টেকনিটক্যাল কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ দুই সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, প্রধান নগর পরিকল্পনাবিদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা ও সচিব থাকবেন। এছাড়াও ঢাকা ওয়াসার ৪ জন কর্মকর্তা থাকবেন। এই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেবে, সেই রিপোর্টের আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম আতিক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ