শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ময়মনসিংহে আলেমদের নতুন পরিষদ: সভাপতি মাও. আনোয়ারুল হক, সম্পাদক মাও. নূর আহমদ কাসেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহ উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্লাটফরমের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে একটি সংগঠন। নাম ইমাম-উলামা পরিষদ মোমেনশাহী।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ বড় মসজিদ অফিস কার্যালয়ে মোমেনশাহী জেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের উপস্থিতিতে এ সংগঠনের নাম ঘোষণা করা হয়।

জানা যায়, ইমাম-উলামা পরিষদ মোমেনশাহী এর কমিটি গঠনের পূর্বে ১১ সদস্য মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়। শূরায় সর্বসম্মতিক্রমে সভাপতি ঘোষণা করা হয় ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হককে। এরপর গঠিত হয় মজলিসে আমেলা।

সেখানে মাওলানা আনওয়ারুল হক, মুহতামিম জামিয়া ইসলামিয়া, চরপাড়া মোমেনশাহীকে সভাপতি ঘোষণা করা হয়। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্ধারণ করা হয় জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম মাসকান্দা মাদরাসা ময়মনসিংহের শাইখুল হাদিস মুফতি আহমদ আলীকে। সহ-সভাপতি, মাওলানা দেলাওয়ার হোসাইন, মুহতামিম জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম মাসকান্দা মাদরাসা ময়মনসিংহ। সম্পাদক মাওলানা নূর আহমদ কাসেম, মুহতামিম জামিয়া কসেমিয়া মোমেনশাহী, বৈঠকে মহানগর কমিটিও ঘোষণা করা হয়। মহানগরের সভাপতি নির্ধারণ করা হয়, মাওলানা আমিনুল হক, মুহতামিম ফজলুল হক মারকাযুল উলুম মাদরাসা। সম্পাদক মুফতি আবদুল্লাহ আল মামুন, ইমাম আঞ্জুমান ইদগাহ মাঠ মোমেনশাহী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ