সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা

অবশেষে হোয়াইট হাউস ছাড়ার কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হোয়াইট হাউস ছাড়তে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এ খবর দিয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, আনুষ্ঠানিকভাবে জো বাইডেনের বিজয় নিশ্চিত হলে তিনি হোয়াইট হাউস ছেড়ে দেবেন।

৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের কাছে পরাজিত হন রিপাবলিকান ট্রাম্প। অঙ্গরাজ্যগুলো থেকে প্রাপ্ত ফলাফল নিয়ে বাইডেনকে বিজয়ী ঘোষণা করে মার্কিন সংবাদমাধ্যমগুলো। তবে আনুষ্ঠানিকভাবে এখনো ফল ঘোষণা করা হয়নি।

হোয়াইট হাউস ছাড়তে রাজি কী না, সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, ‘অবশ্যই। এটি আমি করব এবং আপনারা তা জানেন। যদিও তারা তাকে (বাইডেন) নির্বাচিত করে।’

নির্বাচনের দিন থেকে ভোটে কারচুপির অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। এখন পর্যন্ত নিজের পরাজয় স্বীকার করেননি তিনি। এদিন আবারও ভোট জালিয়াতি নিয়ে অভিযোগ করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘এটি (পরাজয়) স্বীকার করা কঠিন হবে। কারণ আমি জানি যে, এখানে ব্যাপক জালিয়াতি হয়েছে।’

যদিও এখন পর্যন্ত তার অভিযোগের কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। আদালতের শরণাপন্ন হলেও তা খারিজ হয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ