শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

চট্টগ্রামে আসেননি মাওলানা মামুনুল হক: ইউএনও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এখনো চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় আসেননি। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।

তিনি জানান, মামুনুল হক এখনও হাটহাজারীতে আসেননি। আয়োজক সংস্থা, হেফাজতে ইসলামের সিনিয়র নেতারা এবং হাটহাজারী মাদরাসার শুরা সদস্যরা এই তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের হাটহাজারী পার্বতী হাই স্কুল মাঠে আল-আমিন সংস্থার তাফসিরুল কুরআন মাহফিলে যাওয়ার কথা ছিলো মাওলানা মামুনুল হকের। তবে বিশৃঙ্খলা এড়াতে চট্টগ্রাম না যাওয়া সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

মাওলানা মামুনুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনিও চট্টগ্রামের মাহফিলে যোগদান না করার বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ