শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মিরপুরে মাস্ক না পরায় ১২ জনের জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাস্ক না পরে বাইরে বের হওয়ায় রাজধানীর মিরপুর এলাকায় ১২ জনকে জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) র‌্যাব-৪ এর মিডিয়া কো-অর্ডিনেটর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। জনসচেতনতা বাড়াতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর দারুস সালাম রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ১২ জনকে জরিমানা করা হয়। এছাড়া ২০০০ দিনমজুর ও রিকশাচালকের মধ্যে মাস্ক বিতরণ করে তাদের সতর্ক করা হয়। করোনাকালীন জনসচেতনতা বাড়ানো ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ