শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

৮ লাখেরও বেশি গৃহহীন পাচ্ছে ঘর: ত্রাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, ভূমিহীন ও গৃহহীনদের জন্য আরও ৮ লাখ ৮২ হাজার ৩৩টি পরিবারের তালিকা করা হয়েছে।

শুক্রবার বিকেলে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় নবগঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের কমিটির মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মুজিব শতবার্ষিকী উপলক্ষে যাদের জমি আছে, ঘর নাই ও যাদের ভূমি নাই তাদের নতুন করে তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী সকলকে গৃহ ও ভূমি প্রদান করা হবে।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে নতুন করে যাদের বাড়িতে স্বাস্থ্যসম্মত টয়লেট নেই তাদেরকেও সম্পূর্ণ বিনা খরচে স্বাস্থ্যসম্মত টয়লেট করে দেওয়া হবে।

এনামুর রহমান বলেন, দেশের মানুষ সুখে শান্তিতে বসবাসের জন্য সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ