বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

নারী-শিশু নিয়ে নেতানিয়াহুর বক্তব্যে তোলপাড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশুর সঙ্গে নারী ও শিশুদের তুলনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি এও বলেছেন, পশুদের প্রতি যদি আমাদের সমাবেদনা থাকে তাহলে নারী ও শিশুদের জন্যও থাকা উচিত। তাদেরও অধিকার আছে।

গত বুধবার নারীদের বিরুদ্ধে সহিংসতা দূরীকরণ বিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষে ইসরায়েলের আইনসভায় (নেসেট) বক্তব্য রাখার সময় তিনি এমন বিতর্কিত মন্তব্য করেন। তার এই বক্তব্যের পর দেশটির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার ঝড় উঠেছে। খবর জিনিউজ ও টাইমস অব ইসরায়েল।

আইনসভায় নেতানিয়াহু বলেন, নারী কোনো পশু বা আপনার সম্পদ নয় যে, যখন তখন তাদের ওপর অত্যাচার করবেন। চাইলেই আপনি নারীকে শারীরিকভাবে নির্যাতন করতে পারেন না। আমরা সবাই জানি যে, পশুদের অনুভূতি, চেতনা, বোধবুদ্ধি আছে। তাদেরকে আঘাত করলে তারা ব্যথা পায়। তাই পশুদের প্রতি যদি আমাদের সমাবেদনা থাকে, তাহলে নারী ও শিশুরাও পশু। তাদের প্রতিও সমাবেদনা দেখানো উচিত। তাদেরও অধিকার আছে।

এ সময় নেসেটে নেতানিয়াহুর স্ত্রী ও নারী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের সামনেই ইসরায়েলের প্রধানমন্ত্রী এমন বিতর্কিত মন্তব্য করেন। তার এই বক্তব্যের পর সমালোচনার ঝড় উঠে ইসরায়েলসহ আন্তর্জাতিক অঙ্গনে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ