শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মহেশখালীতে আসছেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন (আরজু)
মহেশখালী থেকে>

মহেশখালী উপজেলায় আল-হেরা যুব উন্নয়ন সম্মেলন সংস্থার উদ্যোগে শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফি (রহ.) ও আল্লামা শাহ্ মুহাম্মদ তৈয়ব (রহ.) এর স্মরণে দোয়া মাহফিল ও ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হবে।

আগামীকাল (৩০ নভেম্বর ) সোমবার উপজেলার ১ নম্বর ইউনিয়ন মাতারবাড়ীর উত্তর সাইরার ডেইল সাগরপাড় ময়দানে এটি অনুষ্ঠিত হবে।

উদ্বোধন করবেন- আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি (সংসদ সদস্য কক্সবাজার-২)। প্রধান অতিথি হিসেবে থাকবেন- প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি (সংসদ সদস্য চট্টগ্রাম-১৫)।

প্রধান বক্তা হিসেবে থাকবেন- মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)। মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মাওলানা মোহাম্মদ খোবাইব, মাওলানা হাফিজুর রহমান, মুফতি কামরুল হাসান।

আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, ইতোমধ্যে সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারা সম্মেলন সফল করতে সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার প্রতি দোয়ার আহ্বান করেছেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে মাহফিলে আসার অনুরোধ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ