সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয?

পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত সভাপতি ও আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান শাইখে যাত্রাবাড়ী আল্লামা মাহমুদুল হাসান। সৌদি আরবে পবিত্র উমরাহ পালন শেষে তিনি মিশরে পাঁচ দিনের সফরে গিয়েছেন।

স্থানীয় সময় রাত সাড়ে ৩ টার দিকে কায়রো বিমানবন্দরে অবতরণ করেন শাইখে যাত্রাবাড়ী আল্লামা মাহমুদুল হাসান। এ সময় কায়রো বিমানবন্দরে শাইখকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগতম জানান মিশরস্থ ক‌ওমি শিক্ষার্থীদের সংগঠন আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ (আওসবি)-এর সম্মানিত সভাপতি আবদুর রহমান মুহাম্মাদ ন‌ওয়াব ও দায়িত্বশীলগণ। 

জানা যায়, আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ-এর পক্ষ থেকে বেফাক সভাপতির পাঁচ দিনের মিশর সফরের সিডিউল ম্যানেজমেন্ট ও সার্বিক ব্যবস্থাপনা আঞ্জাম দেয়া হচ্ছে।

এ সফরে আল্লামা মাহমুদুল হাসান মিশরে অবস্থিত নবি-রাসুলগণ ও উম্মাহর মহামনীষীদের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক নিদর্শনাবলী পরিদর্শন, আল-আযহারের শাইখদের সাথে একাধিক বৈঠক এবং দেশী-বিদেশী শিক্ষার্থীদের সেমিনারে বক্তব্যপ্রদানসহ গুরুত্বপূর্ণ কিছু প্রোগ্ৰামে তিনি অংশগ্রহণ করবেন। সফরকালে শায়েখের সার্বক্ষণিক দায়িত্বে থাকবে আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ