সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের

ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা ও চট্টগ্রাম থেকে ট্রেনে সরাসরি পর্যটন নগরী কক্সবাজার যাওয়ার সুযোগ দীর্ঘদিন ধরে পাচ্ছেন ভ্রমণপিপাসু যাত্রীরা। তবে পথে রেললাইন ও স্টেশন থাকলেও অনেক এলাকার মানুষের সেই ট্রেনে ওঠার সুযোগ ছিল না। তাদের এলাকার ওপর দিয়ে ট্রেন ছুটে যেত কক্সবাজারের পথে, অথচ সেই ট্রেনে চড়ে গন্তব্যে পৌঁছানোর সুযোগ তারা পাচ্ছিলেন না। এবার সেই আক্ষেপ ঘুচছে। 

সোমবার (২৬ অক্টোবর) থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণ করে কক্সবাজার পর্যন্ত নেওয়া হচ্ছে। এতে নতুন করে ১০টি উপজেলার যাত্রীরা নিজ এলাকার কাছের স্টেশন থেকেই সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।

নতুন এই ব্যবস্থায় নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী জেলার যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন। কক্সবাজারের ট্রেনে উঠতে তাদের এখন ঢাকা কিংবা চট্টগ্রামে যাওয়ার প্রয়োজন হবে না। নিজ এলাকার স্টেশন থেকে সরাসরি কক্সবাজার পৌঁছাতে পারবেন তারা।

২০২৩ সালের ১ ডিসেম্বর কক্সবাজার এক্সপ্রেসের মাধ্যমে ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। প্রায় ৩৫ মাস পর মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের মধ্য দিয়ে কক্সবাজারে ট্রেনযাত্রার সুযোগ আরও বিস্তৃত হচ্ছে। আগে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা ট্রেনটি এখন চট্টগ্রাম হয়ে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত যাবে।

মহানগর এক্সপ্রেস নতুন করে যাত্রাবিরতি দেবে নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে। এ ছাড়া ট্রেনটি ঢাকার বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনেও যাত্রাবিরতি থাকবে।

 বাংলাদেশ রেলওয়ের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীবাসীরা। সেইসঙ্গে  তাদের মাঝে আনন্দ ও খুশির জোয়ার পরিলক্ষিত হয়েছে। 

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ