শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত নজরুলের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর ৬নং ওয়ার্ডে।

রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাতে কাতার থেকে তার নিহত হওয়ার খবর আসে বলে জানান নজরুলের পিতা মোহাম্মদ ইসমাইল।

নিহতের পিতা মোহাম্মদ ইসমাইল জানান, জীবিকার তাগিদে তার ছেলে নজরুল ইসলাম দীর্ঘ ১৫ বছর কাতারে অবস্থান করছেন। সেখানে তিনি একটি কম্পানিতে লরি চালক হিসেবে নিয়োজিত ছিলেন।

গত বৃহস্পতিবার কাতার ইউনিভার্সিটির সামনে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন নজরুল। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর রোববার সন্ধ্যায় নজরুলের মৃত্যুর খবর আসে।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, সর্বশেষ গত বছর নজরুল ইসলাম দেশে আসে। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড় এবং পারিবারিক জীবনে এক পুত্র সন্তানের জনক। নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ