মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খুশকি সমস্যা সমাধানে ৭ ঘরোয়া উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীতকালে সববেশি সবারাই খুশকির সমস্যা দেখা দেয়। তবে কারো কারো ক্ষেত্রে এর পরিমাণ মাত্রা ছাড়িয়ে যায়। তবে আপনি যদি কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেন তাহলে এ সমস্যা থেকে খুব সহজেই রক্ষা পেতে পারেন। আসুন জেনে নেয়া যাক সে ঘরোয়া পদ্ধতিগুলো।

এক- শ্যাম্পু করার ৩০ মিনিট আগে ২ টেবিল চামচ ভিনেগার নিয়ে মাথার তালুতে হালকা হাতে ম্যাসাজ করুন। মাথার তালুতে ময়লা জমতে দেবেন না। ময়লা থেকে খুশকি হতে পারে।

দুই- অর্ধেক পাকা কলা চটকে ১ টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার তালুতে ও চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

তিন- ৪-৫টি লেবুর খোসা ছাড়িয়ে নিন। খোসাগুলো ৪-৫ কাপ পানিতে ২০ মিনিট ফোটান। ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে মাথার ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন।

চার- সব সময় পরিষ্কার চিরুনি ব্যবহার করুন। অন্যের চিরুনি ভুলেও ব্যবহার করবেন না। পরিমাণে কম শ্যাম্পু ও বেশি পানি ব্যবহার করুন।

পাঁচ- নিমে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণাবলী খুশকির জন্য উপকারী। খুশকি দূর করতে নিম পাতা পানিতে সিদ্ধ করে মাথার তালুতে লাগাতে পারেন। এতে উপকার পাবেন।

ছয়- শসা এবং আদার রস সমপরিমাণে মিশিয়ে মাথায় মাখুন। কখনও গরম পানি দিয়ে চুল ধোবেন না।

সাত- মাথার তালুতে ম্যাসাজ করে ভালোভাবে অ্যালোভেরা জেল লাগান। এতে থাকা অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান খুশকি দূর করতে সহায়তা করে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ