মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মৃত্যু ৭ হাজার ছুঁইছুঁই, শনাক্ত ১৮৮৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে মরণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৮৮৪ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৬ হাজার ৯৮৬ জনের মৃত্যু হলো।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১৪০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৬৪৪টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৩২৩টি। এ নিয়ে ২৭৯তম দিনে এসে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৯ লাখ ৪৪ হাজার ২৫২টি।

উক্ত সময়ের মধ্যে আরো ১ হাজার ৮৮৪ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৬ হাজার ৯৮৬ জনের মৃত্যু হলো। একই সময়ে দেশে ৩ হাজার ৮৬৬ জন সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৫৪ শতাংশ এবং সুস্থতার হার ৮৪ দশমিক ৯৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ