বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

আল্লামা কাসেমীর মৃত্যুতে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহসভাপতি ও আল-হাইয়াতুল উলয়া লিলজামিয়াতিল কওমিয়ার কো-চেয়ারম্যান আল্লামা নূর হোসাইন কাসেমী রাহিমাহুল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ।

এক যৌথ শোক বার্তায় ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী ও মহাসচিব এহতেশামুল হক সাখী বলেন, সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন আল্লামা নূর হোসাইন কাসেমী রহিমাহুল্লাহ আজ দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর ইন্তেকালে জাতি একজন বিজ্ঞ আলেমে দ্বীনকে হারালো। তিনি শুধু বাংলাদেশ নয় বরং দক্ষিণ এশিয়ার একজন উজ্জল নক্ষত্র। তিনি ছিলেন ইসলামী জ্ঞানে পণ্ডিত, দক্ষ ও সাহসী রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ইসলামী বক্তা ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব।

তিনি শত নির্যাতন, হুমকি, হয়রানির পরও বাতিলের কাছে মাথা নত না করে সত্য ও ন্যায়ের পথে অটল থাকা এক প্রেরণার নাম। তিনি বাংলার জমিনে লক্ষ লক্ষ আলেম গড়ার কারিগর। তিনি দেশের লক্ষ লক্ষ আলেম-ওলামার উস্তাদ। একই সাথে তিনি ইসলাম ও দেশ রক্ষা এবং নাস্তিক্যবাদী অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম, খতমে নবুয়ত আন্দোলনসহ নানা আন্দোলন সংগ্রামে তিনি নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন।

আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা আমাদের প্রিয় এ আলেমে দ্বীনকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ