বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামীকাল হারামাইন শরিফাইনে জুমার ইমাম যারা অতি শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির

আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মহাপরিচালক আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

আজ রোববার পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন দলের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী ও সেক্রেটারী জেনারেল মাওলানা গাজী আতাউর রহমান, জাতীয় শিক্ষক ফোরাম সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, জাতীয় তাফসীর পরিষদ চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

আওয়ার ইসলামে পাঠানো এক শোক বার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী একজন বরেণ্য ও প্রথিতযশা আলেমেদ্বীন, শায়খুল হাদীস ছিলেন। সেইসাথে বাতিল ও আল্লাহদ্রোহী শক্তির মোকাবেলায় অত্যন্ত সোচ্চার ছিলেন। দরস ও তাদরিসের পাশাপাশি দ্বীন প্রতিষ্ঠার জন্যও কাজ করছেন নিরলসভাবে।

দেশ-বিদেশে তার হাজার হাজার ছাত্র বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি বহুমুখি খেদমতের আঞ্জাম দিয়ে গেছেন। সেইসাথে একাধারে কয়েকটি মাদরাসার বোখারী দরস দান করতেন।

মহান রব্বুল আলামিন হযরতের সকল নেককাজকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং পরিবার পরিজনকে সবর করার তওফিক দিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ