শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

হেফাজত মহাসচিবের ইন্তিকালে পিরোজপুর উলামা পরিষদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর উলামা পরিষদের আমীর মুফতী ওয়াহিদুল আলম ও সেক্রেটারি জেনারেল মুফতী আ. রহীম কাসেমী।

আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন, আল্লামা কাসেমীর ইন্তেকালে জাতি তার শ্রেষ্ঠ সন্তানকে হারালো। ইসলামের চরম এ ক্রান্তিলগ্নে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার পিছনে তার অবদান অনস্বীকার্য। দলমত নির্বিশেষে সবার কাছে তিনি ছিলেন যোগ্য মুরুব্বি ও অভিভাবক, ধর্মীয় রাজনীতিতে অন্যতম দিকপাল ও রোলমডেল। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে তিনি ছিলেন সদা সোচ্চার। বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে ঈমান বাঁচাতে তিনি ছিলেন লৌহমানবের ভূমিকায়। তা'লীম তারবিয়াতের পাশাপাশি আত্মশুদ্ধির ময়দানে তিনি ছিলেন আকাবির আসলাফের যোগ্য উত্তরসূরি। জীবনের সর্বক্ষেত্রে সদা সুন্নাত পালনে তিনি ছিলেন সাহাবীদের কার্বন কপি। ইসলামী তাহযীব তমুদ্দুন বিকাশে ছিলেন অতন্দ্রপ্রহরী। নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে তিনি ছিলেন অকুতোভয় এক সিপাহসালার। যুগশ্রেষ্ঠ এ মহামনীষীর ইন্তেকালে দিশেহারা এ জাতির অপূরণীয় ক্ষতি হলো।

তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাদেরকে "সবরে জামীল" ইখতিয়ার করার তাওফিক দান করেন এবং আল্লামা কাসেমীকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসীব করেন, আমীন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ