বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা-নির্যাতনের অভিযোগ প্রত্যাহার আইসিসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের আনা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি।

গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) আদালতের প্রধান আইনজীবীর কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিঙ্গাপুর ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএ জানিয়েছে, গত জুলাইয়ে উইঘুর মুসলিমদের পক্ষ থেকে আইসিসিতে চীনের বিরুদ্ধে গণহত্যা ও নির্যাতনের অভিযোগ আনা হয়। অভিযোগের পক্ষে প্রমাণও জমা দেয় তারা।

তবে আইসিসির আইনজীবী ফাতো বিনসুদা জানিয়েছেন, উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের বেশিরভাগ অভিযোগ নিয়ে কাজ করার আঞ্চলিক এখতিয়ার এই আদালতের শর্তের মধ্যে পড়ে না। এই কারণে উইঘুর মুসলিমদের অভিযোগ নিয়ে তারা কাজ করতে পারবে না।

এছাড়া তাজিকিস্তান এবং কম্বোডিয়া থেকে উইঘুরদের জোর করে চীনে নির্বাসনের আরেকটি অভিযোগ নিয়ে কাজ করার কোনো ভিত্তি এই মুহূর্তে নেই বলেও জানিয়েছে আইসিসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ