সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

৩ ফ্লাইটে কোভিড সনদবিহীন ৫১৬ যাত্রী, সৌদিয়া এয়ারলাইন্সকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত দুই দিনে তিনটি ফ্লাইটে কোভিড সনদ ছাড়া ৫১৬ জন যাত্রী নিয়ে আসায় সৌদিয়া এয়ারলাইন্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এ জরিমানা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে করোনা নেগেটিভ সনদ ছাড়া ১২৮ জন যাত্রী আনায় ১১ ডিসেম্বর মালদ্বীপ এয়ারলাইন্সকে ২ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সনদ ছাড়া যাত্রী আনলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হবে এমন নির্দেশনা দিয়ে ১৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

কোন এয়ারলাইন্স বারবার এমন ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দুই সপ্তাহ পর্যন্ত ফ্লাইট বাতিলের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

-এএ