সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

১২ হাজার বাংলাদেশি পোশাক কর্মী নেবে জর্ডান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী এক বছরে বাংলাদেশ থেকে ১২ হাজার পোশাক কর্মী নেবে জর্ডান।

আজ বৃহস্পতিবার দুপুরে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এই বিষয়ে জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান প্রধানের সাথে সাক্ষাত করেছেন। জর্ডানের অন্যতম প্রতিষ্ঠিত তৈরী পোশাক কারখানা ক্লাসিক ফ্যাশনের জন্য এই কর্মী নেবে তারা। এই পোশাক কারখানার ২৬ হাজার কর্মীর মধ্যে অর্ধেকের বেশি বাংলাদেশি।

শ্রম ও নিষ্ঠার কারণেই বাংলাদেশি কর্মী নিয়োগের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে ২০২১ সালের জানুয়ারি থেকেই কর্মী নিয়োগের এই প্রক্রিয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়।

-এটি