মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তাকমিলের মেধা তালিকায় মহিলা বিভাগে ১ম হয়েছেন নাঈমা হুসাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪১ হিজরী, ২০২০ ঈসাব্দের কেন্দ্রীয় পরীক্ষায় মহিলা বিভাগে ১ম হয়েছেন মাদরাসা ফাতেমাতুজ্জুহরা রা., বাড়ি-১, রোড-১, ব্লক-বি, সাত মসজিদ হাউজিং লিমিটেড, মুহাম্মদপুর, ঢাকার শিক্ষার্থী নাঈমা হুসাইন। তার প্রাপ্ত নাম্বার ৯১৯।

এছাড়া দ্বিতীয় হয়েছেন জামি’আ মিল্লিয়া মাদানিয়া আরাবিয়া (মিরপুর আজমা মহিলা মাদরাসা) পল্লবী, মিরপুর, ঢাকার শিক্ষার্থী মারিয়া তাবাসসুম। তার প্রাপ্ত নাম্বার ৮৮৪। আর তৃতীয় হয়েছেন দুজন। একজন ময়মনসিংহের মিফতাহুল জান্নাত গলগণ্ডা মহিলা মাদরাসার ছাত্রী সানজিদা সাউদা ও শরিয়াতপুর জেলার ভেদরগঞ্জ বেগম লুৎফুন্নেসা মহিলা মাদরাসার ছাত্রী সাওদা আখতার। তার প্রাপ্ত নাম্বার ৮৬৯।

আজ শনিবার ফলাফল ঘোষণা করেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

মোট পরীক্ষার্থী ছিল ২২,৩৪২ জন, মোট উত্তীর্ণ হয়েছে ১৬,২৩২ জন। এর মধ্যে ছাত্র ১১,৩৮০ জন এবং ছাত্রী ৪,৮৫২ জন। পরীক্ষার গড় পাসের হার ৭২.৬৫। ছাত্রদের পাশের হার ৮২.১০ আর ছাত্রীদের পাশের হার ৫৭.২১।

মুমতায (স্টার মার্ক) পেয়েছে ছাত্র ৯৩৩ জন এবং ছাত্রী ৫৬ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩,৫০০ জন, ছাত্রী ৭৭১ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,৮৯১ জন, ছাত্রী ২,২৮১ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২,০৫৬ জন, ছাত্রী ১,৭৪৪ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ